দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৭৯ জন যাত্রী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ -ডা. শফিকুর রহমান

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ৩:১০ পূর্বাহ্ন, ৩১ মে ২০২৬

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৭৯ জন যাত্রী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ 

-ডা. শফিকুর রহমান


২৯ ডিসেম্বর সকালে দক্ষিণ কোরিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৮১ জন যাত্রীর মধ্যে ১৭৯ জনই নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৯ ডিসেম্বর নিম্নোক্ত শোকবানী প্রদান করেছেন। 


“২৯ ডিসেম্বর সকালে দক্ষিণ কোরিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৮১ জন যাত্রীর মধ্যে ১৭৯ জনই নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। এ দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়ার জনগণের মত বাংলাদেশের জনগণও গভীরভাবে শোকাহত। দক্ষিণ কোরিয়ার সরকার বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করি। 


এ বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের পরিবার-পরিজন এবং দক্ষিণ কোরিয়ার সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”