ইরানে বাংলাদেশিদের সহায়তায় হটলাইন চালু

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ন, ১৬ জুন ২০২৫ | আপডেট: ৪:০২ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৫

ইরান-ইসরায়েল সংঘাত নিরসনের কোনো ইঙ্গিত এখনো দৃশ্যমান নয়। বরং এ সংঘাত আরও বাড়তে পারে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা। এ পরিস্থিতিতে ইরানে অবস্থানরত নাগরিকদের জন্য সতর্কতা জারি করছে বিভিন্ন দেশ। ইরানে অবস্থানরত বাংলাদেশিদেরও সহায়তা দিচ্ছে বাংলাদেশ দূতাবাস।

রোববার (১৫ জুন) রাতে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইরানে বসবাসরত বাংলাদেশিদের সহায়তা দিতে জন্য জরুরি হটলাইন নম্বর চালু করেছে তারা।

হটলাইন নম্বরগুলো হলো— +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ও +৯৮৯১২২০৬৫৭৪৫। যেকোনো জরুরি প্রয়োজনে অথবা দেশে ফিরতে সহায়তা পেতে এই নম্বরগুলোর হোয়াটসঅ্যাপে কল করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

বিজ্ঞ‌প্তিতে বলা হয়েছে, ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকের অবগতির জন্য জানানো যাচ্ছে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে। ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের মোবাইল ফোন নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপসহ সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।