অাজ জুলাই শহিদ দিবস, দেশের সকল মসজিদে বিশেষ দোয়া

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ন, ১৬ জুলাই ২০২৫ | আপডেট: ৮:৪৩ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬

জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আজ (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত হয়েছে। 

এ পরিপ্রেক্ষিতে সরকার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রূহের মাগফিরাত কামনা করে আজ (১৬ জুলাই) বাদ যোহর দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

জুলাই গণঅভ্যুত্থানে শহিদগণের রূহের মাগফিরাত কামনা করে আগামীকাল বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য দেশের সব মসজিদের  খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ উপলক্ষে আগামীকাল বাদ যোহর বেলা দেড়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।