উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৮, শিক্ষার্থীসহ বহু আহত

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৫ | আপডেট: ১২:২৫ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এখন পর্যন্ত ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থীসহ  বহু আহতকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাশে বিমানটি বিধ্বস্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো (আইএসপিআর) এক খুদে বার্তায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবরটি নিশ্চিত করা হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খান একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।