মাইক্রোবাস ও ট্রাক মুখোমুখি, প্রাণ গেল ৬ জনের

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৫ | আপডেট: ১০:২৩ অপরাহ্ন, ১০ জুন ২০২৬

নাটোরের বড়াইগ্রামে একটি মাইক্রোবাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২৩ জুলাই) সকালে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের পরিচয় জানাতে পারেনি।

বনপাড়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তার হামিদ খান দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ট্রাকটি ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। অন্যদিকে মাইক্রোবাসটি রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে যাব দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় আহত দুজনের মধ্যে এক জনকে বড়াইগ্রামের আমেনা হাসপাতাল ও আরেকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে তিন কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।