তিস্তা প্রকল্পে সহায়তার জন্য চীন প্রস্তুত: ইয়াও ওয়েন

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৫ | আপডেট: ২:০৬ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের প্রস্তাবিত তিস্তা প্রকল্পে অর্থায়নসহ সব ধরনের সহায়তা দিতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এখন বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসতে হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে কূটনীতিক প্রতিবেদকদের সংগঠন ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রদূত।

এক প্রশ্নের উত্তরে ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় জোট এই অঞ্চলের জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে চীনের উদ্যোগ। এ ধরনের ত্রিদেশীয় জোট চীনের আরও আছে। এটি অন্যদের জন্য উদ্বেগের নয়।’