প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৫ | আপডেট: ৪:১৭ অপরাহ্ন, ১০ জুন ২০২৬

পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রকল্পে নিয়মবহির্ভূতভাবে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার করে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে করা ৬ মামলার তিনটিতে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এসব মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।