সরকারের ভেতরের ভূতরাই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : রিজভী

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:২৭ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্বর্তী সরকারের ভেতরেই ভূত আছে, তারা শত্রুপক্ষকে চিহ্নিত না করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক আলোচনায় সভায় এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে গঠিত সংসদ ব্যতীত জুলাই সনদের আইনি ভিত্তি সম্ভব নয়। যারা জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করছেন তারা, আইন তৈরির বৈধ প্রতিষ্ঠান সংসদের পথে না গিয়ে, ভিন্ন পথে যাচ্ছেন।

আগাম গণভোটের দাবিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র বলেও অভিযোগ করেন তিনি।