অভিনন্দন সংবলিত বিজ্ঞাপন-ব্যানার অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ৪:১৪ অপরাহ্ন, ১০ জুন ২০২৬

রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন সংবলিত বিজ্ঞাপন ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে তার ছবি সংবলিত ব্যানার এখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটা তৎক্ষনাৎ সরানো হয়।’

আতিকুর রহমান রুমন আরও বলেন, ‘রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে। সেগুলো দ্রুত অপসারণ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করছেন। সকাল ৯টা ১৫ মিনিটে তিনি অফিসে আসেন।