বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৫৮ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ছয়টা মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তাঁর ম্যালেরিয়া সনাক্ত হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাহবুবুর রহমান ত্রয়োদশ বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। গত বছরের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন।