বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে দলের আইনবিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এ নিয়োগ দেওয়া হয়েছে।