বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী যুবক নিহত

এ,এল,কে খান জিবু লালমিনরহাট জেলা প্রতিনিধ
এ,এল,কে খান জিবু লালমিনরহাট জেলা প্রতিনিধ এ,এল,কে খান জিবু লালমিনরহাট জেলা প্রতিনিধ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২১ | আপডেট: ৪:৩০ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

রোববার (২৯ আগস্ট) ভোরে বুড়িমারী জিরো পয়েন্টের বাধেঁর মাথা ও ভারতের চ্যাংরাবান্ধা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ইউনুস (৩৫) বুড়িমারী ইউনিয়নের বুলবুল হোসেনের ছেলে অপর জন সাগর (৩৪) বলে জানা গেছে।

পাটগ্রাম থানা পুলিশরে ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) ওমর ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশী যুবকের মরদেহ ভারতীয় অংশে পরে আছে।৬১ বুড়িমারী বিজিবি ক্যাম্প সুত্রে জানা গেছে, দুই বাংলাদেশীর মরদেহ ভারতীয় চ্যাংড়াবান্ধা অংশে পরে আছে। এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে বলে জানা গেছে।