পত্নীতলায় বিজিবি দিবস উপলক্ষে প্রীতি ভোজ

মাসুদ রানা,  (নওগাঁ) প্রতিনিধি
মাসুদ রানা, (নওগাঁ) প্রতিনিধি মাসুদ রানা, (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ৩:৫১ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬

নওগাঁর পত্নীতলায়  বিজিবি দিবস উপলক্ষে প্রীতি ভোজ অনুষ্ঠিত ।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে   পত্নীতলা  ১৪ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে  ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আরিফ হোসেনের নেতৃত্বে  কেক কাটা হয় পরে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন  পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকার,ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়,  পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শামসুল আলম শাহ্ , পত্নীতলা উপজেলা   স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.  এস এম খালিদ সাইফুল্লাহ,  বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম,  পত্নীতলা সোনালী ব্যাংক ম্যানেজার মো. ফজলে রাব্বী, পত্নীতলা প্রেস ক্লাব সভাপতি বুলবুল চৌধুরী, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, নজিপুর প্রেস ক্লাবের সাধারণ  সম্পাদক মাসুদ রানা সহ সুধিজন ও অন্যান্য  বিজিবি সদস্যবৃন্দ প্রমূখ।