নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৩৪ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি এলাকায় পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) সকালের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। এর আগে শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটলে একজনের মৃত্যু হয়।

তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শানেওয়াজ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত হন। এ ঘটনা ছড়িয়ে পড়লে তার সমর্থকরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালান। এসময় ৬ জন আহত হন। তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে রোববার ভোরে আরও একজনের মৃত্যু হয়।

সর্বশেষ এ ঘটনায় সকালে ময়মনসিংহ মেডিকেল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর একজনের মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।