ময়মনসিংহের ভালুকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন, ০৭ জুলাই ২০২৬



মকবুল হোসেন, 

ময়মনসিংহ জেলা প্রতিনিধি



উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ভালুকা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে যথাযথ মর্যাদায়  আজ ৬ জুলাই সোমবার উদযাপিত হয় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬।

উক্ত ​র‍্যালীতে উপস্থিত ছিলেন  জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-১১ভালুকা   ফখর উদ্দিন আহমেদ এমপি।  ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট   মোঃ সাইফুর রহমান; ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য, উদ্যোক্তা, জনসাধারণ ও সাংবাদিকবৃন্দ।


 এই বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শেষে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।