বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:৫৮ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬
বগুড়ার কাহালুতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।