হাতীবান্ধায় ৫ম শ্রেনীর শিশুকে ধর্ষনের চেষ্টা; অভিযুক্ত আটক!

এ,এল,কে খান জিবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি
এ,এল,কে খান জিবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি এ,এল,কে খান জিবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৪:৫২ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধায় ৫ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে রাশেদুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার গেন্দুকুড়ি আফছার উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে স্থানীয়দের নিকট থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ। জানা যায় শুক্রবার সকাল সাড়ে দশটায় উপজেলার একই এলাকার নিয়াজি পাড়ায় ঘটনাটি ঘটেছে।

আটককৃত রাশেদুল ইসলাম উপজেলার গেন্দুকুড়ি এলাকার নিয়াজি পাড়ার মৃত জাফরের ছেলে। স্থানিয়রা জানায় বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে একা পেয়ে জোড় পূর্ব ধর্ষনের চেষ্টা করেন রাশেদুল। এ সময় শিশু শিক্ষার্থীর আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে রাশেদুলকে আটক করা হয়।

পরে রাশেদুলকে স্থানীয় আফছার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বারান্দায় দড়ি দিয়ে বেধে রেখে পুলিশে খবর দিলে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে আসে। এ বিষয়ে ধর্ষন চেষ্টার অভিযোগে অভিযুক্ত রাশেদুল বলেন, আমি ওই মেয়েকে কিছুই করিনি। এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আঙ্গুর বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে রাশেদুলকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানো হবে।