নড়াইলে আ’লীগ প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী

ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি
ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ন, ২৭ অক্টোবর ২০২১ | আপডেট: ৬:১৪ পূর্বাহ্ন, ২০ এপ্রিল ২০২৬

নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এস এম পলাশকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দলের বিদ্রোহী প্রার্থী আকতার হোসেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামানের কাছে লিখিত আবেদন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

আকতার হোসেন বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীককে ভালোবেসে দলীয় প্রার্থী এস এম পলাশকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

এ সময় উপস্থিত ছিলেন-দলীয় চেয়ারম্যান প্রার্থী এস এম পলাশ, যুবলীগ নেতা জাহাঙ্গীর সিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহারিয়ার মীম, সহ-সভাপতি মিকাউর রহমান, স্বপ্নীল সিকদার নীলসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা।

আগামি ১১ নভেম্বর নড়াইল সদরের আউড়িয়াসহ ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। #