গোপালগঞ্জের মুকসুদপুরে বাস খাঁদে নিহত ৩, আহত ৩০
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে তিন জন নিহত ও আহত হয়েছেন আরো অন্ততঃ ৩০জন। মারাত্মক আহত ১২ জনকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (০৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের গেড়াখোলা এলাকায় ব্রিজের পাশে খাঁদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। আহত হন আরো অন্ততঃ ৩০ জন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের সংখ্যা বাড়তে পারে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান ঘটনার সত্যতা নিশিচত করেছেন।