শুল্ক পুনর্বিবেচনায় ট্রাম্পকে ইউনূসের চিঠি, আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে প্রতিযোগিতামূলক শুল্কহার (রিসিপ্রোকাল ট্যারিফ) কার্যকরের আগে তিন মাস সময় চেয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি চিঠিতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পণ্য আমদানি বাড়ানোরও পতিশ্রুতি দিয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে যা যা করা দরকার বাংলাদেশ তা করবে। এর অংশ হিসেবে মার্কিন কৃষি পণ্য আমদানি বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক কমানো ও অশুল্ক বাধা অপসারণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।