বিয়ে করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম-অভিনন্দন আসিফের
বিয়ে করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৩১ জানুয়ারি) তিনি বিয়ে করেছেন। তবে সারজিস আলম কোথায় এবং কাকে বিয়ে করেছেন, এ ব্যাপারে কিছু জানা যায়নি। সারজিস আলমের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।
এদিকে, সারজিস আলমকে নবজীবনে পদার্পনে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আসিফ মাহমুদ একটি ছবি পোস্ট করে লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক। হাসনাত আব্দুল্লাহও শুভেচ্ছা জানিয়েছেন নববিবাহিত সারজিস আলমকে। তিনি লেখেন, অভিনন্দন বন্ধু সারজিস। তোমার জীবন ভালোবাসায় ভরে উঠুক। একসঙ্গে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করো, এই কামনা করছি।