ইরফান খানের স্থলে কার্তিক

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ন, ০১ এপ্রিল ২০২৪ | আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন, ২৫ মে ২০২৬

ইরফান খানের কথা মাথায় রেখে তৈরি হয়েছিল সিনেমার গল্প। তবে তিনি আর না থাকায় তার জায়গা নিচ্ছেন কার্তিক আরিয়ান।
কোভিড-পূর্ববর্তী সময়ে বেশ কিছু গল্প নিয়ে ইরফান খানের সঙ্গে আলোচনা চালিয়েছিলেন নির্মাতা বিশাল ভরদ্বাজ। এর মধ্যে একটি গল্প চূড়ান্ত হলেও কোভিড মহামারি ও ইরফান খানের মৃত্যুর পর সিনেমাটির নির্মাণ শুরু হয়নি।
জানা গেছে, চলতি বছরের শেষে সিনেমাটির নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। সিনেমাটির গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন কার্তিকের চরিত্রটিতে বেশ কিছু অদলবদল এনে নতুনভাবে তৈরি করা হচ্ছে। এতে প্রচুর অ্যাকশন থাকবে। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিনেমাটির নাম ‘অর্জুন উস্তারা’। সিনেমাটি বিগ বাজেটের হতে চলেছে। এর বাজেট ১৫০ কোটি রুপির বেশি। স্পেন, গ্রিসসহ ইউরোপের বিভিন্ন প্রান্তে এর শুটিং হওয়ার কথা রয়েছে। চলতি বছরের দীপাবলির সময় থেকে ‘অর্জুন উস্তারা’র শুটিং শুরুর কথা রয়েছে। ২০২৫ সালের শেষে মুক্তি পাবে সিনেমাটি।
এদিকে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে কার্তিক গত বছর ‘সত্য প্রেম কি কথা’তেও কাজ করেছেন। আবার সাজিদের প্রযোজনায় ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতেও কাজ করে ফেলেছেন কার্তিক। যদিও সেই ছবি এখনো মুক্তি পায়নি। তারই আগে কার্তিককে নিয়ে আরো একটা ছবির কথা ঘোষণা করে ফেললেন নির্মাতারা।