জামিনে মুক্তি পেয়ে যা বললেন ফারিয়া

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ন, ২০ মে ২০২৫ | আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন, ২৫ মে ২০২৬

কাশিমপুর কারাগার থেকে আজ বিকেলে জামিনে মুক্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। একটি সাদা গাড়িতে কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।

এরপর গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক অ্যাডমিন পোস্টের মাধ্যমে সকলকে ধন্যবাদ জানিয়েছেন এই নায়িকা। ফেসবুক পোস্টে লেখেন, ‘সকলকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারিরীক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে।’