চলচ্চিত্রের অনুদান ও পরিবেশনা নিয়ে মাস্টার ক্লাস
ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের আয়োজনে চলচ্চিত্র নির্মাণের আন্তর্জাতিক অনুদান এবং পরিবেশনা বিষয়ে এক মাস্টার ক্লাসের আয়োজন করা হয়েছে। এই ক্লাস নেবেন ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের জুরি সদস্য, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রোগ্রামার ডর্থি ওয়েনার।
একই সঙ্গে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা হিসেবে দুই যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন তিনি। ২৪ ডিসেম্বর দুপুর ২টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এই ক্লাস অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। বিভিন্ন ফিল্ম সোসাইটির সদস্য ও চলচ্চিত্র নির্মাণে আগ্রহীরা এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন।