বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ন, ১৮ মে ২০২৫ | আপডেট: ২:৪০ পূর্বাহ্ন, ২৯ মে ২০২৬

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। থাইল্যান্ড যাওয়ার সময় আজ রোববার ফারিয়াকে আটক করা হয়েছে বলে ম্যাজিক বাংলা টিভিকে খবরটি  নিশ্চিত করেছে বিমানবন্দর সূত্র।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল ফারিয়ার৷ তাকে ভাটারা থানার জুলাইয়ে হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তবে তাকে এখনও ভাটারা থানা পুলিশ বুঝে পায়নি বলে ম্যাজিক বাংলা টিভিকে জানিয়েছেন বাড্ডা জোনের এসি এএইচএম শফিকুর রহমান।