৩০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট
রাশিয়ায় গিয়ে যুদ্ধে নিহত নজরুল, পরিবার জানল ৭ মাস পর
রাশিয়ায় গিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে প্রাণ হারিয়েছেন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চর রামকান্তপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য নজরুল ইসলাম (৪৭)।
দীর্ঘ সাত মাস নিখোঁজ থাকার পর অবশেষে বুধবার (৮ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে।
খবর পেয়ে শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো পরিবার। নজরুল ইসলাম চররামকান্তপুর গ্রামের মৃত হাতেম আলী ফকিরের ছেলে। তার চার মেয়ে। বড় মেয়ে রাজবাড়ী সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। দ্বিতীয় মেয়ে পঞ্চম শ্রেণিতে। আর ছোট দুই মেয়ের বয়স যথাক্রমে ৬ ও ৫ বছর।
পরিবারের সদস্যরা জানান, নজরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন। তিনি ২০২০ সালে অবসরে যান। এর আগে ২০১৩ সালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে কঙ্গো গিয়েছিলেন। চাকরি থেকে অবসরের পর বাড়িতে থাকতেন। কিছুদিন পর বাঁধাই মালের ব্যবসা শুরু করেন। কিন্তু একটা সময় ব্যবসায় বড় লোকসান হওয়ায় আর্থিক সংকটে পড়েন। এই অবস্থায় স্থানীয় এক দালাল ফরিদ হোসেন তাকে রাশিয়ায় শপিংমলে নিরাপত্তাকর্মীর চাকরির লোভ দেখায়।
বিষয়টি স্ত্রী আইরিন আক্তার জানার পর নানা উপায়ে বাধা দেওয়ার চেষ্টা করেন নজরুলকে। কিন্তু নজরুল বলেন, “রাশিয়ায় ভালো বেতন দেবে, সংসারের অবস্থা ভালো হবে।”
এরপর ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি রাশিয়ার উদ্দেশে যাত্রা করেন। সেখানে পৌঁছানোর পর এক মাসের সামরিক প্রশিক্ষণ নিতে তাকে বাধ্য করা হয়। প্রশিক্ষণ শেষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় তাকে। তখন নিয়মিত পরিবারের সঙ্গে ভিডিওকলে কথা বলতেন নজরুল। স্ত্রীকে নজরুল বলতো এখান থেকে ফিরে আসার আমার কোনো উপায় নেই। আমার ফোন বন্ধ পেলে ভাববা মারা গেছি।
পরিবারের সঙ্গে তার শেষ কথা হয় ৩০ এপ্রিল। সেইদিন নজরুল তার স্ত্রীকে জানান - তিনি ব্যাংকে যাচ্ছেন টাকা পাঠাতে। কিছুক্ষণ পর ফের ফোন করে বলেন, “টাকা পাঠানো হলো না, দ্রুত যেতে হচ্ছে। যদি ফোন বন্ধ পাও, ধরে নিও আমি আর বেঁচে নেই।” সেটিই ছিল তার শেষ কথা। এরপর থেকে আর কোনো খোঁজ মেলেনি।
দীর্ঘ সাত মাস ধরে পরিবারের সদস্যরা পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলেও কোনো তথ্য পাননি। অবশেষে গত বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোনে জানানো হয়, নজরুল ইসলাম মারা গেছেন।
নিহতের স্ত্রী আইরিন আক্তার বলেন, “আমার স্বামী অবসরের পর বাড়িতে থাকতো। ব্যবসায় লোকসান হওয়ায় ফরিদ দালালের মাধ্যমে রাশিয়ায় যায়। আমি বারবার নিষেধ করেছিলাম। বলেছিলাম, সন্তানদের নিয়ে আমরা একসঙ্গে থাকব। কিন্তু সে বলল, রাশিয়ায় ভালো চাকরি আছে, নিরাপত্তাপ্রহরীর কাজ। আমি চার মেয়েকে নিয়ে কিভাবে বাঁচব?”
নজরুল ইসলামের বড় ভাই অবসরপ্রাপ্ত সার্জেন্ট রহিম বলেন, “ফরিদ নামের দালাল আমার ভাইকে প্রলুব্ধ করে রাশিয়ায় পাঠিয়েছে। আমরা বহু জায়গায় খোঁজ নিয়েছি। ফরিদ সব সময় বলত, ‘ও বেঁচে আছে, নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করতে পারছে না।’ এখন শুনলাম, ও আর বেঁচে নেই। সরকার যেন অন্তত লাশটা দেশে আনার ব্যবস্থা করে।”
অভিযুক্ত দালাল ফরিদের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, “আমি রাশিয়া পাঠাইনি নজরুলকে। সে গেছে বিকন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অ্যাজেন্সির মাধ্যমে। আমি শুধু যোগাযোগ করে দিয়েছি। সে সব জেনেশুনেই গেছে রাশিয়ান সেনাবাহিনীর লজিস্টিক হ্যান্ড হিসেবে। নো অবজেকশন সার্টিফিকেটে স্বাক্ষরও করে গেছে। আমি গত রাতে শুনেছি, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে নজরুল মারা গেছেন। এখানে আমার দোষ দিয়ে লাভ কী।”
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব প্রথমবারের মতো চুক্তি স্বাক্ষর
রিয়াদ, ৬ অক্টোবর ২০২৫: আজ রিয়াদে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী চুক্তিতে স্বাক্ষর করেন।
সৌদি আরব ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের ইতিহাসে এটিই প্রথম সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি।
১৯৭৬ সাল থেকে সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হিসেবে কর্মী নিয়োগ করে আসছে, তবে এতদিন পর্যন্ত সাধারণ কর্মী নিয়োগে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না।
এর আগে ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দুটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়।
নতুন এই চুক্তির মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন পেশায় বাংলাদেশের দক্ষ কর্মী নিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অধিকার ও স্বার্থ আরও সুরক্ষিত হবে। এটি ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষরের আগে সৌদি মন্ত্রী ও ড. আসিফ নজরুলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল সৌদি আরবে কর্মী নিয়োগ প্রক্রিয়া যেন স্বচ্ছ ও সঠিকভাবে সম্পন্ন হয়, ইকামা নবায়নের দায়িত্ব যেন নিয়োগকর্তারা পালন করে এবং দেশে ফেরার ইচ্ছুক কর্মীরা যেন দ্রুত এক্সিট ভিসা পান—এসব বিষয় গুরুত্বসহ তুলে ধরেন।
সৌদি মন্ত্রী এসব বিষয়ে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেন এবং নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশকেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, প্রবাসী কর্মীদের কল্যাণ এবং সুরক্ষা নিশ্চিতকল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।
এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, মিশনের উপপ্রধান এস এম নাজমুল হাসান, শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৪৫ দিনের মধ্যে এনআইডি সংশোধনের নির্দেশ ইসির
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে ভোগান্তি কমাতে ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির সব পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালন) মো. সাইফুল ইসলাম বলেন, এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ভোটার হওয়ার জন্য আবেদন ফরমে উল্লেখিত তথ্যকে আদর্শ হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে।
তিনি বলেন, চলতি বছর ক্রাশ প্রোগ্রামের আওতায় প্রায় ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি। তবে এখনো প্রায় ৩ লাখ আবেদন ঝুলে রয়েছে।
সবশেষ ভোটার তালিকা অনুযায়ী দেশে এখন ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন ও নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। হিজড়া ১২৩০ জন।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। আজ সোমবার সন্ধ্যায় এ অধ্যাদেশ জারি করা হয়।
গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ -এর খসড়া অনুমোদন দেয়া হয়। আজ তা অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে।
অধ্যাদেশে অনুযায়ী, সরকারি কর্মচারীদের চারটি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয়। সেগুলো হলো- সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন, যা অনানুগত্যের শামিল বা যা অন্য যেকোনো সরকারি কর্মচারির মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে; অন্যান্য কর্মচারির সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিসংগত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন; অন্য যেকোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য উসকানি দেন বা প্ররোচিত করেন এবং যেকোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন।
এসব অপরাধের শাস্তি হিসেবে বলা হয়েছে, দোষী কর্মচারীকে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ বা চাকরি থেকে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত দণ্ড প্রদান করা যাবে।
এতে বলা হয়, সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। আর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হলে তাকে কেন দণ্ড আরোপ করা হবে না, সে বিষয়ে আরও সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। তার ভিত্তিতে দণ্ড আরোপ করা যাবে। এভাবে দণ্ড আরোপ করা হলে দোষী কর্মচারী ৩০ কর্মদিবসের মধ্যে সেই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তবে, রাষ্ট্রপতির দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। যদিও আদেশ পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্মচারী রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন।
৩৭ লাখ টাকাসহ আটক সেই প্রকৌশলী বরখাস্ত
নাটোরের সিংড়ায় টাকাসহ আটক গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) সেই নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ ও গাড়িতে অবৈধ অর্থ বহনের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।
মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের অভিযোগ পাওয়া যায়। তার বিরুদ্ধে গাড়িতে অবৈধ অর্থ বহন ও যৌথ বাহিনী জব্দ করার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিধিমালা অনুযায়ী ছাবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত একটার দিকে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার রাজশাহী যাচ্ছিল। পথে নাটোরের সিংড়ার চলনবিল গেট এলাকায় পুলিশের চেকপোস্টে প্রাইভেটকারটিতে তল্লাশি চালানো হয়। এসময় প্রাইভেটকারটির পেছনে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা দেখে প্রকৌশলী ছাবিউল ইসলামের কাছে টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হয়।
এ সময় ছাবিউল ইসলাম টাকাগুলো জমি বিক্রির টাকা বলে দাবি করলেও কোনো প্রমাণ দিতে পারেননি। পরে যৌথবাহিনী ওই টাকা ও টাকা বহনকারী গাড়িটি জব্দ করে। সেই সঙ্গে প্রকৌশলীসহ প্রাইভেটকার ও তার ড্রাইভারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
দক্ষ জনবল নিয়োগ দিবে এগ্রোভেট ফার্মা
দেশে ক্রমবর্ধনশীল ভেটেরিনারি তথা গবাদীপশু, হাস-মুরগী ও মাছের প্রয়োজনীয় ঔষধ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান এগ্রোভেট ফার্মা তাদের বিক্রয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে ঔষধ বিপণনে অভিজ্ঞতাসম্পন্ন সৎ, উদ্যোমী ও দক্ষ জনবল নিয়োগ করবে। এ লক্ষে তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বর্তমানে ক্রেতাসাধারণের সার্বিক চাহিদা মেটাতে ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এরিয়া ম্যানেজার, মার্কেটিং অফিসার পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পদের নামঃ- এরিয়া ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৫-৭ বছরের অভিজ্ঞতা
কর্মস্থল: চট্টগ্রাম, টাঙ্গাইল, নরসিংদী, সিলেট
পদের নামঃ- মার্কেটিং অফিসার
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ২-৩ বছরের অভিজ্ঞতা
কর্মস্থল: কিশোরগঞ্জ, নরসিংদী, কুষ্টিয়া, স্বরূপকাঠি, আলমডাঙ্গা, লালমনিরহাট, হাটহাজারী, পাবনা, পটিয়া, লোহাগড়া, চকোরিয়া, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, কুমিল্লা, মৌলভীবাজার।
বি.দ্র: আবেদনের সময় অবশ্যই আগ্রহী প্রার্থীকে আগামী ২০ আগস্ট ২০২১ তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ, পূর্ণ জীবন বৃত্তান্ত খামের উপর প দের নাম উল্লেখপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি নিম্ন ঠিকানায় কুরিয়ার বা ইমেইল যোগে প্রেরণের অনুরোধ জানানো হয়েছে।
এগ্রোভেট ফার্মা
৭১, রোকেয়া মঞ্জিল (৫ম তলা), পাইওনিয়র রোড, কাকরাইল, রমনা, ঢাকা।
ফোন: ০২-৫৮৩১৪২৫১, ০১৯১৪-২৪২৮০৩
ইমেইল: agrovetpharma.bd@gmail.com
ইয়ন গ্রুপের (এ্যানিমেল হেলথ্ ডিভিশনে) নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি ইয়ন গ্রুপের (ইয়ন এ্যানিমেল হেলথ্) কোম্পানীতে নিন্মেবর্নিত পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীদের পদের নাম উল্লেখপুর্বক পুর্নাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) sales@eongroup.com.bd এ ৭ই আগষ্ট ২০২১ এর মধ্যে ইমেইল করতে অনুরোধ করা হল।
ইন্টারভিউ ছাড়াই ৪ হাজার চিকিৎসক ও ৪ হাজার নার্স নিয়োগের সিদ্ধান্ত
করোনাভাইরাস মহামারিতে চিকিৎসা সেবার মান বাড়াতে কোনো ইন্টারভিউ ছাড়াই ৪ হাজার চিকিৎসক ও ৪ হাজার নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘নতুন চার হাজার ডাক্তার নিচ্ছি। নার্সও চার হাজার নেয়া হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে নেয়া হচ্ছে। গত দেড় বছর ধরে চিকিৎসক নার্সরা ছোটাছুটি করে ক্লান্ত হয়ে গেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, তাই এ নিয়োগ প্রক্রিয়া শিথিল করা হচ্ছে। তিনি বলেন, ‘তাদের ইন্টারভিউও আমরা বাদ দিয়েছি। অনুরোধ করেছি, ইন্টারভিউ যেন না নেয়া হয়।
পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই, তাদের তাড়াতাড়ি কাজে যোগ দেয়ার সুযোগ দেয়া হোক। এসময় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন না হলে ভয়াবহ পরিণতির আশঙ্কা রয়েছে বলেও জানান মন্ত্রী।
বলেন, ‘লকডাউন দিয়ে যদি মানাতে না পারি, জনগণ যদি সচেতন না হয়, তাহলে তো ভয়াবহ পরিণতি। হাসপাতালে জায়গা হবে না। ইকোনোমিতে অ্যাফেক্ট পড়বে। প্রোডাকশনে অ্যাফেক্ট করে যাবে।
ফুড পান্ডায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পদের নাম
সিটি ম্যানেজার - কুমিল্লা ও চট্টগ্রাম।
যোগ্যতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর তিন থেকে ছয় বছরের কাজের অভিজ্ঞা থাকতে হবে। প্রার্থীর চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল
কুমিল্লা ও চট্টগ্রাম।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
৩১ জুলাই, ২০২১।
সুত্রঃ- বিডিজবস
১০টি ভিন্ন পদে মোট ৪৬ জনকে নিয়োগ দিবে ডাক বিভাগ
১০ ভিন্ন পদে ৪৬ জনকে নিয়োগ দিবে বাংলাদেশ ডাক বিভাগ। সে মোতাবেক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ- মেইল গার্ড, ওয়ারম্যান, আর্মডগার্ড, প্যাকার, অফিস সহায়ক, অ্যাটেন্ডেন্ট, রানার, নিরাপত্তা প্রহরী, গার্ডেনার ও পরিচ্ছন্নতা কর্মী।পদ সংখ্যাঃ- মোট ৪৬ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক / অষ্টম শ্রেণি অথবা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন স্কেলঃ- বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়মঃ-
আগ্রহী প্রার্থীদের অনলাইনেরমাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। (http://pmgsck.teletalk.com.bd)
আবেদনের শেষ তারিখ ২০ জুলাই, ২০২১।
সুত্রঃ- ডেইলি ইত্তেফাক। তারিখ-২০ জুন ২০২১
বিজ্ঞপ্তির বিস্তারিত