ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে জাহাজের মাস্টারসহ ৭ জনকে হত্যা : র‌্যাব

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ৯:৪৩ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬

বহুল আলোচিত চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে সাত খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার ঘটনায় আকাশ মন্ডল ইরফানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাকে বাগেরহাট জেলার চিতলমারী থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হ্যান্ড গ্ল্যাভস,ব্যাগ, নিহতদের ব্যবহৃত পাঁচটিসহ সাতটি মোবাইল এবং রক্ত মাখা জামাকাপড় উদ্ধার করা হয়।

আজ বুধবার বেলা ১২টায় কুমিল্লা নগরীর শাকতলা র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর সাকিব হোসেন।

মেজর সাকিব হোসেন জানান, গত ২৩ ডিসেম্বর চাঁদপুরে হাইমচরের মাঝিরচর এলাকায় এমডি-আল বাখেরা জাহাজে ৭ জন হত্যা ও একজন গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।