শহীদ জিয়া স্মৃতি সংসদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিপোর্ট : নিজস্ব প্রতিনিধি
রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শহীদ জিয়া স্মৃতি সংসদ, ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে আজ এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ঢাকা সূত্রাপুর সিংটোলা ঢালী মোহাম্মদ মনোয়ার সাংস্কৃতিক কেন্দ্রে।
শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা মহানগর দক্ষিণ এর আহবায়ক ঢালী মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্ব ও সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল এম এ মোনায়েম,প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব জননেতা আব্দুর রহিম মাঝি,স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণের সদস্য সচিব কণ্ঠশিল্পী আবুল কাশেম মাঝি,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মো.সালেহউদ্দিন,বাংলাদেশ জাতীয়তাবাদী লেখক পরিষদ এর সভাপতি কবি ও সাংবাদিক শামসুদ্দিন হারুন, জাসাস কেন্দ্রীয় নেতা জাকির হোসেন আখের, লালবাগ জাসাসের সাইফুল ইসলাম বাবুল,সঙ্গীত ব্যক্তিত্ব এ বি এইচ ম্যাগনাম,কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাসির উদ্দীন নাসির, মহানগর উত্তরের সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন,বিশিষ্ট সংগীত ব্যাক্তিত্ব দিলদার হোসেন মুক্তার, বিশিষ্ট ছাত্রনেতা শাহনূর আলম, ছাত্রনেতা জাহাঙ্গীর সিকদার জোটন,দক্ষিণের যুগ্ম আহবায়ক ফজলুল হক, মাহাবুব হোসেন মোল্লা, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির নেতা ফেরদৌস খান দুলাল, কবি ফজল সন্ন্যাসী,বিশিষ্ট ক্রিড়া সংগঠক মানস বোস বাবুরাম, কবি শিপন হোসেন মানব ও কবি জান্নাতুল ফেরদৌসীসহ এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ
ব্যবসায়ী নেতা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ এর কোতয়ালী ও সূত্রাপুর থানার নেতৃবৃন্দ। সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা মো.তাহের উদ্দিন।