ভারতে ঢোকার সময় বিএসএফের হাতে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:৫৪ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় এক বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাতে প্রশাসনের বরাত দিয়ে এ খবর জানায় টাইমস অব ইন্ডিয়া।

তবে, প্রতিবেদনে এই কর্মকর্তার নাম জানানো হয়নি।

খবরে বলা হয়, বিকেল ৬টা থেকে ৭টার মধ্যে ওই বাংলাদেশি কর্মকর্তাকে হাকিমপুর বর্ডার আউটপোস্টের কাছে আটক করে সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। পরে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।