সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল না এলেও জটিলতা হবে না: আইনমন্ত্রী

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:২০ পূর্বাহ্ন, ২১ অক্টোবর ২০২৬

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের সদস্যরা অংশ না নিলেও কাজ এগিয়ে নিতে কোনো জটিলতা হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের আসার পথ এখনো আমরা উন্মুক্ত রেখেছি। তাছাড়া সংসদে যখন বিল আকারে উত্থাপন করা হবে, তখনও তারা এতে ডিবেট করতে পারবেন।’

এদিকে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী। তবে এ বিষয়ে দেওয়া রায়ের ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।