৩০ বিচারপতির পদত্যাগ চেয়ে স্মারকলিপি প্রদান
আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগকৃত হাইকোর্ট বিভাগে কর্মরত ৩০ বিচারপতিকে দুর্নীতিবাজ, দলকানা আখ্যা দিয়ে তাদের অবিলম্বে পদত্যাগ বা অপসারণ চেয়েছেন সুপ্রিমকোর্টের একদল আইনজীবী। সোমবার (৭ অক্টোবর) দুপুরে সুপ্রিমকোর্ট বার ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে ‘চার্টার অব ডিমান্ড’ কর্মসূচির অংশ হিসাবে মানববন্ধন থেকে তাদের অপসারণের আলটিমেটাম দেয়া হয়।