পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছিল হাসিনার ফ্যাসিবাদের যাত্রা: মাওলানা মুহাম্মদ শাহজাহান

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ৫:০১ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছিল বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ৫৭ জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, পিলখানায় সেনাবাহিনীর অফিসারদের পর হত্যা করা হয়েছে জামায়াতের নেতৃবৃন্দকে। তারপর রাতের আঁধারে মতিঝিলের শাপলা চত্বরে শত শত আলেমকে হত্যা করা হয়েছে।

আজ সকালে নোয়াখালী জেলা স্কুল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, আদালতে আলেম-ওলামাদের ডাণ্ডা বেড়ি পরিয়ে নেওয়া হয়েছে,  সাংবাদিকদের লিখতে বাধা দিয়ে শেখ হাসিনা বাক স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা হরণ করে বাংলাদেশকে দাসের জাতিতে পরিণত করেছে।