যাত্রাবাড়ীতে মেলায় ককটেল বিস্ফোরণ, আহত ৫

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ন, ২৪ মে ২০২৫ | আপডেট: ১:৩০ পূর্বাহ্ন, ২৪ মে ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী পার্কের পাশে আয়োজিত বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত মো. জুয়েল নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৩ মে) রাত সোয়া ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত জুয়েলের আত্মীয় শাকিল বেপারী জানান, গত ১৫ মে থেকে বৃক্ষমেলা চলছে। সেই মেলায় তারা অংশগ্রহণ করেছেন। সেখানে শুক্রবার রাতে হঠাৎ একটি ককটেল এসে তার সামনে পড়ে বিস্ফোরিত হয়। এতে তিনিসহ আশপাশে থাকা পাঁচজন আহত হন। অপর চারজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মো. জুয়েলকে হাসপাতালে নেওয়ার বিষয়টি জানিয়েছেন।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, মেয়র হানিফ ফ্লাইওভার থেকে কেউ একটি ককটেল যাত্রাবাড়ী পার্কে ছুড়ে মারে বলে ধারণা করা হচ্ছে। সেটি বিস্ফোরিত হয়ে চার-পাঁচ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।