চানখারপুলে ৬ ছাত্র-জনতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৫১ পূর্বাহ্ন, ০৯ জুলাই ২০২৬

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখারপুলে ছয় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ হচ্ছে না। রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই সিদ্ধান্ত জানান।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, রায় প্রস্তুত না হওয়ায় তারিখটি পিছিয়ে দেওয়া হয়েছে।