তরুণ তরুণীদের একতাবদ্ধ ও উন্নত জীবন তৈরী বিষয়ক যুব সমাবেশ অনুষ্ঠিত

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১০:০২ অপরাহ্ন, ২৯ মে ২০২৬

নওগাঁর পত্নীতলা উপজেলায় তরুণ তরুণীদের একতাবদ্ধ ও উন্নত জীবন তৈরীতে কার্যক্রম চিহ্নিত ও করণীয় বিষয়ক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টায় উপজেলা হলরুমে প্রকল্পের ব্যবস্থাপক শুক্লা মুখার্জ্জী এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, অত্র উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলী এবং ইউসেপ রাজশাহীর প্রতিনিধি দল।

এ সময় পল্লী সহযোগী বিষয়ক সংস্থা ( আরকো ) এর ড্রীম প্রকল্পের ০৯ টি আদিবাসী এলাকার ১২০ জন যুব এবং যুবা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।