খাগড়াছড়ি পৌরসভা ঈদগাহ মার্কেটে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২১ | আপডেট: ৫:১২ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬

খাগড়াছড়ি পৌরসভার সম্মূখে ঈদগাহ মার্কেট এর তৃতীয় তলা থেকে শাহ আলম নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(০৮ নভেম্বর) সকালে স্থানীয়দের কাছে তথ্য পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত শাহ আলম(৬৮) এর পাশে থাকা এনআইডি অনুসারে তিনি বান্দরবান জেলা সদরের শেরেবাংলা নগর এলাকার আশরাফ আলীর ছেলে বলে জানা গেছে। রাতের কোন এক সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

মৃত শাহ আলম দীর্ঘ দিন যাবত খাগড়াছড়ি শহরে স্থানীয়দের নিকট সাহায্য নিয়ে হোটেলে খেয়ে রাতে ঘটনাস্থলে রাত্রিযাপন করতো বলে জানান স্থানীয়রা। মৃত শাহ আলমের মরদেহের পাশ থেকে নোট খাতাসহ কাপড় পাওয়া যায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রশিদ জানান, পুলিশ ঘটনাস্থলে থেকে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে। অসুস্থতা জনিত কারণে তিনি মৃত্যুবরণ করতে পারেন বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে।