গান, নাটক ও সিনেমায় জমজমাট ঈদ: জি-সিরিজ ও অগ্নিবীণার বর্ণিল উৎসব

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ২:০১ পূর্বাহ্ন, ২৫ মার্চ ২০২৬

বাংলাদেশের অডিও-ভিডিও জগতের মহারাজত্বে যে একাই রাজত্ব করে চলছে, সেই জি-সিরিজ আবারও হাজির ঈদের রঙিন আনন্দযজ্ঞ নিয়ে। বছরের পর বছর ধরে জি-সিরিজ ও অগ্নিবীণা প্রমাণ করে আসছে— বিনোদন মানেই শুধু গানের ঝংকার বা নাটকের সংলাপ নয়, বরং একটি অনুভব, একটি অভিজ্ঞতা। আর ঈদের মতো উৎসবে তো বাংলাদেশের প্রথম সারি লেভেল কোম্পানিটি হয়ে ওঠে একেবারে সুর ও স্বপ্নের কারিগর!

এবারের ঈদে জি-সিরিজ ও অগ্নিবীণা সাজিয়েছে এক বিশাল সাংস্কৃতিক উৎসবের মেলা— যেখানে একদিকে ঝংকৃত হচ্ছে ১০০টি নতুন গানের রাগ-রস-রসায়ন, অন্যদিকে ২৫টি নাটকের গল্পে বোনা হয়েছে আবেগের সুর এবং ১০টি সিনেমার মাঝে আছে গল্প, স্বপ্ন, বাস্তবতা আর কল্পনার সম্মিলন। যেন এক টানা বিনোদনের মেঘমালা, যার নিচে দাঁড়িয়ে দর্শক-শ্রোতা উপভোগ করছেন এক অনন্য অভিজ্ঞতা।


গানের ভুবনটা যেন এবার এক রাজকীয় সুরের যাত্রা। শুরুটা তাহসানের ‘নিয়তি’ গান দিয়ে। এরপর রয়েছে এফ এ সুমনের ‘ও আমার দিলের টুকরো’, সাদমান পাপ্পুর ‘আমি মানে তুমি-২’ ইমন খানের ‘আমার ভেঙ্গে গেল ঘর’, কিশোর পলাশের ‘আজকে বন্ধুর গায়েহলুদ’, মাটির গান ‘তোরে চিনতে পরাণ পাখি’, তাবিজ ফারুকের রয়েছে ৯টি গান ‘আমার ভালবাসা’ বাই তাবিজ ফারুক এবং নীপা, মুন্না খানের ‘দূর প্রবাসে’, পথিক নবীর ‘নজর যখন ওইখানে পড়ে’, জিসান খান শুভর ‘অদ্যোপান্ত’ পার্থ বড়ুয়ার ‘সহজ লভ্য নয়’ মিজানের ‘দ্বিধার দুয়ার’, পারভেজ এর ‘দিল জানে রে’, লেলিনের নতুন গান ‘এভাবে যায় কি বাঁচা’, সাদাতের ‘নিঠুর প্রিয়জন’, ক্লোজআপ ওয়ান সাজুর গান ‘তোর দিলে কি একটু মায়া নাই’, জেনস সুমন এর গান ‘কে যে কার’।

এ ছাড়া তৌসিফের নতুন গান ‘ভুল’, সূচনা শৌলীর গান ‘যন্ত্রণা’, সালমার নতুন গান ‘জাত গেল জাত গেল’, অলোক চক্রবর্তীর গান ‘ভালবাসিয়া গেলা ভুলে’, কাজী কে এন আই এর ‘জয়িতা’, ওয়াসিম পাগলার গান ‘ভালবেসে কী পেলি’, রক টাউন ব্যান্ডের নতুন অ্যালবাম ‘বৃষ্টির গান’ জিমি শাহ্ এর নতুন গান ‘অসমাপ্ত’, সুজিত মোস্তফার নতুন গান ‘এখন আমি’ সুকন্যার গান ‘আশা পূর্ণ হলো না’, জয়িতার গান ‘যে রাতে মোড়’, নাবিলের গান ‘মাগো মা’, মোতাজ্জের হোসেন এর গান ‘নারে না বন্ধু, লায়লার ‘ওই চরণে দাসের যোগ্য নই’, বিউটির চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আয়শা জেবিন দীপার গান ‘চাতক বাঁচে কেমনে ও নাদিমের গান ‘কবে সাধুর চরণে’সহ অনেক গান রয়েছে। প্রতিটি গান একেকটি আবেগের রঙ তুলিতে আঁকা চিত্রকর্ম, যা শুধু শোনা নয়, অনুভব করার মতো। সময়ের সঙ্গে সঙ্গে গানের এবং শিল্পীর পরিমাণ বেড়েই চলছে।


নাটকের মঞ্চে জি-সিরিজ যেন তৈরি করেছে গল্পের এক বিশাল রাজ্য— যেখানে প্রতিটি নাটক খুলে দেয় জীবনের নতুন এক দরজা, আর প্রতিটি গল্প হয়ে ওঠে মানুষের অনুভূতি, সম্পর্ক ও বাস্তবতার একেকটি অনন্য চাবিকাঠি।

২৫টি নতুন নাটকের এই লাইনআপে যেমন আছেন মোশাররফ করিম, খায়রুল বাসার, মুশফিক আর ফারহান, আরশ খান, জোভান, ইয়াশ রোহান- সঙ্গে আছেন তানিয়া বৃষ্টি, তাসনুভা তিশা, সাফা কবির, তানজীন তিশা, হিমি, কেয়া পায়েল, প্রিয়ন্তী উর্বী, মারিয়া মেহনতি, আইশা খান ও আরও জনপ্রিয় অনেকে।

বৃহস্পতিবার থেকেই জি-সিরিজের ঈদের আয়োজন শুরু হচ্ছে। ঈদের প্রথম নাটক হচ্ছে পথিক সাধন পরিচালিত ‘সাতদিন’। অভিনয় করেছেন খায়রুল বাসার ও রিয়া ঘোষ।

ঈদের দিন থাকছে অভিনেতা শিমুল শর্মা পরিচালিত ‘কাবজাব’। এ নাটকে অভিনয় করেছেন শিমুল শর্মা ও শরাফ আহমেদ জীবনসহ আরও অনেক পরিচিত মুখ।

ঈদের দ্বিতীয় দিন থাকছে সুব্রত কুমার সঞ্জীব এর ‘বোবা কান্না’। এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও মারিয়া মেহনতি।