আজ ম্যাজিক বাংলা টিভির চেয়ারম্যান মো ছফির উল্লাহ শিকদার এর শুভ জন্মদিন

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:৩৭ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬

বাংলাদেশ যাদুকর পরিষদের সভাপতি মো: ছফির উল্লাহ শিকদার সাংস্কৃতিক মনা ও আন্তর্জাতিক অঙ্গনে জাদু পদর্শন করে খ্যাতি কুড়িয়েছেন।  আমেরিকা, জাপান, চীন, কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোতে জাদু প্রদর্শন করে  নামি-দামি পদক লাভ করেছেন। তার ভাই মরহুম আব্বাস উল্লাহ শিকদার, বীর মুক্তিযোদ্ধা।  মহাখালী থেকে বনানী যেতে চেয়ারম্যান বাড়ি স্টপেজ।  সেই চেয়ারম্যান বাড়িটাই উনার বাবার। দেশে ফিরে মু*ক্তি*যো*দ্ধা হিসেবে কোন সুবিধা নেবার চেষ্টাও করেননি আব্বাস উল্ল্যাহ শিকদার। অভিনয়ের নে*শা ছিলো। জড়িয়ে পড়েন সাংস্কৃতিক অংগনের সঙ্গে। অভিনয় করতেন যে কোন ছোট চরিত্রে। এলাকার নাটক মঞ্চায়নে সহযোগিতা করতেন। চলচ্চিত্র নির্মাণেও তার সহযোগিতা পেয়েছে অনেকেই। ১৯৮০ দশকে মতিউর রহমান পানুর সঙ্গে 'নি*র্যা*ত*ন' ছবিটি প্রযোজনার মাধ্যমে সরাসরি জড়িয়ে পড়েন চলচ্চিত্র শিল্পের সঙ্গে। বাংলাদেশ এবং পশ্চিম বংগের সবচেয়ে ব্যাবসা সফল "বেদের মেয়ে জোসনা" ছবির অন্যতম প্রযোজক তিনি। বাংলাদেশে বহুল আলোচিত সিনেমাস্কোপ "মনের মাঝে তুমি" ছবিটিও তাঁর প্রযোজনার। চলচ্চিত্র শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি ছিলেন সবার প্রিয় আব্বাস ভাই। তিনি ছিলেন আনন্দ টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দীর্ঘদিন রোগাক্রান্ত থাকার পর ২০২০ সালের ১৮ জানুয়ারি প্রয়াত হন আব্বাস উল্ল্যাহ শিকদার। তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রার্থনা করি, মহান আল্লাহ যেন তাঁর সকল গুনাহ মাফ করেন এবং বেহেশত নসীব করেন।