যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ন, ২৩ মে ২০২৪ | আপডেট: ৪:৩৭ পূর্বাহ্ন, ০৯ জুলাই ২০২৬

হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সিরিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে কোন ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথম দেখাতেই জয়ের ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্র।
প্রথম ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। লিটন দাস ও মাহেদি হাসানের পরিবর্তে তানজিদ হাসান ও তানজিম হাসান সাকিবকে একাদশে রাখা হয়েছে। প্রথম ম্যাচে ওপেনার লিটন ১৫ বলে ১৪ এবং স্পিনার মাহেদি ৪ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূণ্য ছিলেন।
একটি পরিবর্তন হয়েছে যুক্তরাষ্ট্রের একাদশে। নসটাশ কেনজিগের জায়গায় দলে সুযোগ পেয়েছেন শ্যাডলি ভ্যান শালকউইক।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলি (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।  
যুক্তরাষ্ট্র একাদশ : মোনাঙ্ক প্যাটেল (উইকেটরক্ষক/অধিনায়ক), স্টেভেন টেলর, অ্যারন জোন্স, অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হারমিত সিং, জসদীপ সিং, নীতীশ কুমার, শ্যাডলি ভ্যান শালকউইক ও সৌরভ নেত্রাভালকার।