২ গোলে এগিয়ে থেকেও মিসরের স্বপ্নভঙ্গ, ১৩ মিনিটের ঝড়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ২:৪৯ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নরা পিছিয়ে পড়েছিল ১৫ মিনিটেই। ৫৮ মিনিটে এক গোল ভিএআর যাচাইয়ে বাতিল। ৬৭ মিনিটে আরও এক গোল। মোহাম্মদ সালাহর মিসরের কাছে ২-০ গোলে পিছিয়ে তখন আর্জেন্টিনা। সেখান থেকে মাত্র ১৩ মিনিটের ব্যবধানে তিন তিনটি গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করলেন লিওনেল মেসিরা। ৩-২ ব্যবধানের জয় নিয়ে মিসর ফাঁড়া কাটিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা।