সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৪ | আপডেট: ৪:৩৪ পূর্বাহ্ন, ০৯ জুলাই ২০২৬

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা দেওয়া হয়।

সকালে ১০টা ৩০ মিনিটে সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে।

বৃহস্পতিবার সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ের পর দেশে ফিরে আসা এই দলকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হলো।