এবার মেসির জোড়া গোল, দ্বিতীয় রাউন্ডে উঠল আর্জেন্টিনা

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ন, ২৩ জুন ২০২৬ | আপডেট: ১১:৩৯ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬

৩৯ বছরের মুখে দাঁড়িয়ে তার গোলক্ষুধা যেন কমছেই না। প্রথম ম্যাচে হ্যাটট্রিকের পর দ্বিতীয় ম্যাচে করলেন জোড়া গোল। দল জিতল ২-০ গোলের ব্যবধানে। সেই লিওনেল মেসির পাঁচ গোলেই বিশ্বকাপের গ্রুপ পর্বের বৈতরণী পার হলো আর্জেন্টিনা।

সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। আগের ম্যাচের মতো এ ম্যাচও হয়ে থাকল মেসিময়। ৩৮ মিনিটের পর নির্ধারিত ৯০ মিনিট শেষে ইনজুরি টাইমে গোল করলেন আরেকটি। নিশ্চিত হলো আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ড।