ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ। আজ মঙ্গলবার (০৫ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে হবে কিনা, সে সিদ্ধান্ত নেবে ভারত।
ড. খলিলুর রহমান আরও জানান, আগামী জুন মাসে বন্ধু দেশ চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীফ সফরে আলোচনা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।