জাতীয় প্রেস ক্লাবে 'বিশ্ব পরিবেশের বর্তমান অবস্থা ও আমাদের বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Tajuddin Ahmed
Tajuddin Ahmed Tajuddin Ahmed
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬ | আপডেট: ১০:৪৬ পূর্বাহ্ন, ২৬ জুন ২০২৬


রিপোর্ট : তাজউদ্দীন আহম্মদ

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে 'পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশ'-এর উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় "বিশ্ব পরিবেশের বর্তমান অবস্থা, প্রেক্ষিত ও 'আমাদের বাংলাদেশ'" শীর্ষক এই আলোচনা সভাটি সম্পন্ন হয়।
​পরিবেশ বিপর্যয় রোধে সচেতনতা বৃদ্ধি এবং বাংলাদেশের করণীয় নির্ধারণের লক্ষ্যেই মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​প্রধান অতিথির বক্তব্য ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আব্দুল আউয়াল মিন্টু। তিনি তার বক্তব্যে বলেন, "বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে বনায়ন বৃদ্ধি এবং পরিবেশ দূষণ রোধের কোনো বিকল্প নেই। সরকার পরিবেশ সুরক্ষায় টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।"

​বিশেষ অতিথিবৃন্দ ​অনুষ্ঠানে পরিবেশ ও মানবাধিকার রক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ। তাদের মধ্যে উপস্থিত ছিলেন:বিচারপতি জনাব মাইনুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান, মানবাধিকার কমিশন ও শুল্ক কমিশন। ড. মোঃ লুৎফর রহমান, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ তিনি বলেন  নির্বিচারে বনভূমি নিধনের ফলে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চল আজ ঝুঁকির মধ্যে, উপকূলীয় অঞ্চলের গ্রুপের
পানিতে দ্রুত লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে, পলিথিন বর্জ্যের ব্যাপকতর ফলে মাটি দূষণ ও বাদ্য নিরাপত্তাহীনতায়, জাতীয় মানব স্বাস্থ্য আজ হুমকির মুখে। 

​জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী, প্রধান বন সংরক্ষক, বাংলাদেশ বলেন গত ২০ বছরে ২৫% পাহাড় কাটার ফলে পাহার ধ্বংস  বেড়েছে ৪০০% এদেশের বনভূমি থাকা উচিত ছিল ২৫% সেখানে আমাদের দেশে বনভূমির পরিমান ১১/১২% বলা হলেও কার্যকর বনভূমি মাত্র ৮-১০%


​বক্তাগণ বাংলাদেশের বর্তমান পরিবেশগত চ্যালেঞ্জ, নদী দূষণ এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে সুচিন্তিত মতামত তুলে ধরেন।
​সভাপতির সমাপনী বক্তব্য
​আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশ এর সভাপতি জনাব অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালাম।  বলেনতাই সবার সাথে কণ্ঠ মিলিয়ে- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক
রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ ও খাল খনন এর মতো অনন্য উদ্যোগ সহ পরিবেশ বিপর্যয় রোষে গৃহীত
সরকারের পদক্ষেপগুলিকে কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে-
করবো কাজ, গড়বো দেশ,
সবার আগে বাংলাদেশ
এই অসামান্য শ্লোগানটিকে হৃদয়ে ধারণ করে, সরকারি ও বেসরকারি উদ্যোগে আমরা সকলেই সম্মিলিতভাবে
পরিবেশ রক্ষায় দৃঢ় প্রত্যয়ী হব, একই সাথে আমাদের সামনে উপস্থিত মাননীয় মন্ত্রী মহোদয় এবং বিজ্ঞা
আলোচকবৃন্দসহ সবাই সম্মিলিতভাবে পরিবেশ রক্ষায় একযোগে কাজ করবো এটাই আমাদের আজকের এই আলোচনা সভার মূল প্রতিপাদ্য।

তিনি আয়োজনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
​অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মী, গবেষক এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।