অসুস্থ দুই রোগীর খোঁজখবর নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬ | আপডেট: ১০:৫৬ পূর্বাহ্ন, ২৬ জুন ২০২৬


জাতীয় সংসদের  বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি আজ চিকিৎসাধীন দুই রোগীর খোঁজখবর নিতে হাসপাতালে যান এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।


প্রথমে তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মনিরুজ্জামান গোলাপকে দেখতে যান। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতাল-এর আইসিইউ-৩-এ চিকিৎসাধীন রয়েছেন। তিনি ডা. মাইনুল হক সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন। জানা যায়, গত ২০ জুন ২০২৬ তারিখে ডালিয়া মানববন্ধন থেকে ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।


পরবর্তীতে আমীরে জামায়াত একই হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রাজবাড়ী জেলার রুকন মাওলানা জিয়াউর রহমানের খোঁজখবর নেন।


আমীরে জামায়াত রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সাহস জোগান। পাশাপাশি তিনি দেশবাসীর কাছে উভয় রোগীর সুস্থতার জন্য দো'য়া কামনা করেন।