কুড়িগ্রামে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২১ | আপডেট: ৭:২০ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬

কুড়িগ্রাম  জেলার ফুলবাড়ীতে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪২ বছর।

 শুক্রবার বিকালে উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবাগিশ চান্দের বাজার এলাকার একটি নির্জন বাঁশঝাড় থেকে গলায় রশি পেঁচানো এবং গাছে ঝুলানো অবস্থায় পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। 

স্থানীয়রা জানান, জুম্মার নামাজের পর বিদ্যাবাগিশ চান্দের বাজারের উত্তর পাশের একটি বাঁশঝাড়ে মেহগনি গাছের সাথে লাশ ঝুলতে দেখে স্থানীয় এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তার চিৎকারে অনেক লোকজন জড়ো হলেও সকলেই লাশের পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হয়। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত হয়নি। 

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।