পলাশবাড়ীতে ইজিবাইক ও মাছবাহী ভটভটির সংঘর্ষে নিহত-১

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৪:৪৩ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ীতে ইজিবাইক ও মাছবাহী ভটভটির সংঘর্ষে ইউনুস আলী (৪৫) নামে এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের শিমুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেংগুলিয়া গ্রামের আবুল কাসেমের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়াঘাট থেকে মাছবাহী ভটভটি (স্যালোইঞ্জিন) চালিত একটি গাড়ী পলাশবাড়ী কালিবাড়ী হাটে আসছিল। পথে শিমুলিয়া বাজার এলাকায় পৌছিলে মাছবাহী ভটভটিটি পলাশবাড়ী থেকে মেরিরহাট অভিমূখী যাত্রীবাহী ইজিবাইকের পিছনে স্বজরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের যাত্রী ইউনুস আলীর একটি পা ঘটনাস্থলেই বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। 

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা দৈনিক আলোকিত সকাল পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যানবাহন দু'টি আটক করা হয়েছে। উভয় চালক এবং মালিককে আটকের চেষ্টা চলছে।