বিজিবি দিবস উপলক্ষে প্রীতি ভোজে অংশ নিল সাংবাধিক-সুশীল সমাজ ও প্রশাসনের কর্মকর্তাগণ

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১০:০২ অপরাহ্ন, ২৯ মে ২০২৬

নওগাঁর পত্নীতলায় বিজিবি দিবস উপলক্ষে প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নে ২০ ডিসেম্বর দুপুর ২ টায় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আরিফ হোসেন কর্তৃক কেক কাাটার মাধ্যমে  দিবসের শুভ সুচনা করেন। পরে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার, পত্নীতলা থানার ওসি সামসুল আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ, পাটিচরা ইউপি চেয়ারম্যান রায়হানুল আলম, পত্নীতলা সোনালী ব্যাংক ম্যানেজার মো. ফজলে রাব্বী, পত্নীতলা প্রেস ক্লাব সভাপতি বুলবুল চৌধুরী, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, নজিপুর প্রেস ক্লাব সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক ইখতিয়ার উদ্দিন আজাদসহ বিভিন্ন ক্যাম্পের বিজিবি সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।