‘অগ্রহণযোগ্য, নির্বোধ মন্তব্য’: ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পের কথার জবাবে মাক্রোঁ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:৩৭ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬

ফ্রান্সের শহরগুলোয় চলা অস্থিরতা নিয়ে ডনাল্ড ট্রাম্প ও অন্যান্য বিদেশি নেতারা রাজনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য ‘নির্বোধ মন্তব্য’ করছেন বলে অভিযোগ প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর।

আসছে সপ্তাহিক ছুটিতে ফ্রান্সে আরও বিক্ষোভের প্রস্তুতির মুখে মাক্রোঁ এ অভিযোগ করলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, কাতারে এক সফরকালে ফ্রান্সের প্রেসিডেন্ট এমন অভিযোগ করলেও কারও নাম নেননি।