৪০টি অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান কিনছে পাকিস্তান, ছাড়িয়ে যাবে ভারতকে

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ২:০৩ পূর্বাহ্ন, ৩১ মে ২০২৬

পাকিস্তান চীনের সঙ্গে আলোচনা করছে ৪০টি উন্নত স্টিলথ যুদ্ধবিমান কেনার জন্য, যা দক্ষিণ এশিয়ার সামরিক শক্তি ভারসাম্যকে পাল্টে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতকে ছাড়িয়ে যাবে। চীনের তৈরি এই যুদ্ধবিমানটি হলো ফাইটার জেট জে-৩৫এ, যা চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান। মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫-এর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এ বিমানটি।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সঙ্গে আলোচনা করছে এই অত্যাধুনিক বিমানগুলো কেনার জন্য। জে-৩৫এ একটি মাঝারি আকারের স্টিলথ যুদ্ধবিমান, যা একাধিক ভূমিকা পালন করতে সক্ষম। চীন তার সবচেয়ে উন্নত সামরিক যুদ্ধবিমান রফতানির মাধ্যমে নতুন একটি ইতিহাস রচনা করবে।